স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি উধাও: সচিবালয় থেকে ৬ জনকে নিয়ে গেছে সিআইডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-৩১, | ০৪:০৭:২৫ |

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭ নথি গায়েব হওয়ার ঘটনায় ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আজ রবিবার তাদের আটক করা হয়। 

এদিকে, আজ বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন। এর আগে, তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন  সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..