সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৮, | ০৪:৫৬:৩০ |

ফরিদপুরে সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ জবানবন্দি গ্রহণ করেন। দুই দফায় চারদিনের রিমান্ড শেষে ফোয়াদকে আদালতে সোপর্দ করে পুলিশ।

জানা গেছে, মানি লন্ডারিং ও হত্যা মামলাসহ আট মামলার আসামি এ এইচ এম ফোয়াদকে গত ১২ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ অক্টোবর তাকে ২০১৬ সালের ১২ জুলাই সংঘটিত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ছোটন বিশ্বাস হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার জানান, মো. ফারুক হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে রাতে আদালতের নির্দেশে ফোয়াদকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার সিআইডির দায়ের করা দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলাসহ মোট সাত মামলার চার্জশিটভুক্ত আসামি ফোয়াদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..