সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

তুরাগে ট্রলারডুবির অভিযান স্থগিত, ৫ মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৯, | ০৩:২১:৫৫ |

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। সন্ধ্যায় নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আজ শনিবার সন্ধ্যায় গাবতলী কয়লার ঘাটে বিআইডব্লিউটিএ’র গাবতলী ল্যান্ডিং স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দিনমনি শর্মা।

আগামীকাল রবিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান দিনমনি শর্মা। তিনি বলেন, নদীর স্রোতের কারণে মরদেহগুলো ভেসে দূরে যেতে পারে। তাই আমরা জনগণের সহায়তা চাচ্ছি। কোনো মৃতদেহ ভাসতে দেখলে আমাদের জানানোর অনুরোধ করেছি।

এদিকে ট্রলারটিতে কোন বাল্কহেড ধাক্কা দিয়েছে তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..