সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:০৪:২৯ |

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বুধবার রাতে ৫ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। খবর বাসস।

বিশ্ববিদ্যালয়টির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে মোট ৫ হাজার ১১৬ জনে দাঁড়ায়। আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮৪ জন মারা যায়। আর এটি একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ইতালি ও স্পেনের চেয়ে কম মানুষের মৃত্যু হলেও এ সংখ্যা চীনের চেয়ে বেশি। চীনে করোনাভাইরাসে ৩ হাজার ৩১৬ জন প্রাণ হারিয়েছেন। গত ডিসেম্বর মাসে দেশটিতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, সারাবিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, ‘আগামী কয়েক সপ্তাহ আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে। বিশেষ করে এখন থেকে কয়েক দিন।

গত রোববার যুক্তরাষ্ট্রের সিনিয়র বিজ্ঞানী অ্যান্থোনি ফাউসি পূর্বাভাস দেন যে, এই মহামারী করোনাভাইরাসে আমেরিকায় এক থেকে দুই লাখ মানুষ প্রাণ হারাতে পারে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..