সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দেশে আরও ২ জন করোনা আক্রান্ত, মোট ৫৬ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:০০:২৬ |

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৬ জন।

বৈশ্বিক মহামারী নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান এমন তথ্য দিয়েছেন।

আক্রান্ত দুজনের বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করলে দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ৭০-৮০ বছর বয়সের মধ্যে।

তবে কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান ডা. হাবিবুর রহমান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেয়া হয়েছে পাঁচজনকে। বর্তমানে ৭৮ জন আইসোলেশনে আছেন।

হাবিবুর রহমান বলেন, দেশে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকাসহ দেশের আরও ৪টি প্রতিষ্ঠানে এখন কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইজন করে ২৪ ঘণ্টায় ১ হাজার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর পর ১৮ মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।

বুধবার প্রথম সংস্থাটি জানায়, ঢাকায় সীমিত আকারে কমিউনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..