সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় ৪৬ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০১, | ১৯:১৮:১৩ |

নভেল করোনাভাইরাস সংক্রমণে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৪৬ জন প্রবাসী বাংলাদেশী মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০ জন প্রবাসী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে বাংলাদেশী মৃত্যুর দিক থেকে তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাজ্য ও ইতালি। বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে সোমবার কভিড-১৯-এ আক্রান্ত হয়ে অন্তত সাত বাংলাদেশীর মৃত্যু হয়। এর মধ্যে নিউইয়র্কে পাঁচজন, নিউজার্সিতে একজন ও মিশিগানে একজন প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণঘাতী রোগটিতে এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে ৩০ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ অবস্থায় নিউইয়র্কে প্রবাসীদের জরুরি চিকিৎসায় বাংলাদেশী চিকিৎসকদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..