সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় যুক্তরাজ্যে ১৩ বছরের ইসমাইলের মৃত্যু, ইসমাইল কি কনিষ্ঠতম?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০১, | ১৯:১৪:০৫ |

লন্ডনের একটি হাসপাতাল ট্রাস্ট জানিয়েছে সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত একজন ১৩ বছর বয়সী ছেলে মারা গেছে।

দক্ষিণ লন্ডনের ব্রিক্সটনের বাসিন্দা ইসমাইল মোহাম্মদ আবদুল ওয়াহাব স্থানীয় সময় সোমবার ভোরে কিংস কলেজ হাসপাতালে মারা যায়। তাকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কনিষ্ঠতম ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে।

ট্রাস্টের একজন মুখপাত্র ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানান নি।

তবে পরিবারের এক বন্ধুর মাধ্যমে এক বিবৃতিতে ইসমাইলের পরিবার জানিয়েছে, তার মৃত্যুর ফলে তারা ‘ভীষণরকম বিধ্বস্ত’।

পরিবার বলছে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর শুক্রবার ইসমাইলের কোভিড -১৯ পজিটিভ ধরা পড়ে, এছাড়া তার অন্য বড় কোন স্বাস্থ্যগত সমস্যা ছিল না।

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা নিক ট্রিগল বলছেন, কিশোর বয়সীদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা খুব বিরল।

“এই বয়সীদের ক্ষেত্রে মাত্র ০.৩% কে হাসপাতালে নেয়ার প্রয়োজন হয় এবং মাত্র ০.০০৬% মারা যায় অথবা বিষয়টি এভাবে বলা যায়- এই বয়সীদের ক্ষেত্রে প্রতি ৩০,০০০ আক্রান্তের মধ্যে মাত্র ২ জনের মৃত্যু হয়ে থাকে”, তিনি যোগ করেন।

“তবে এটি ঘটছে, ইসমাইলের ঘটনা এটাই প্রমাণ করে।”

ইসমাইলের পরিবার জানিয়েছে, করোনার লক্ষণ দেখা দেয়া এবং শ্বাস নিতে অসুবিধা শুরুর পর তাকে দক্ষিণ লন্ডনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিবিসি অবলম্বনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..