সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

'দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:১৭:৫৪ |

নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

আজ শনিবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ফেরির সংকট রয়েছে, কিছু ফেরি পুরোনো হয়ে গেছে এবং এখনো আরিচা-দৌলতদিয়া রুটে চলছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

উপদেষ্টা জানান, ভোলা-ঢাকা নৌরুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘সরকারি ফেরি ইতোমধ্যে অনেক জায়গায় চালু করা হয়েছে। যেখানে যাত্রী পারাপারে সমস্যা রয়েছে, যেমন—মহেশখালী, সন্দ্বীপ-সেখানে ফেরি দেয়া হয়েছে। এখন কুতুবদিয়াও ফেরি চাচ্ছে। কিছু নতুন ফেরি চলতি বছরের শেষ দিকে দেশে এসে পৌঁছাবে, তখন পর্যায়ক্রমে বিভিন্ন রুটে সেগুলো চালু করা হবে।’

এর আগে উপদেষ্টা দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে পৌঁছান এবং পরে চরফ্যাশন উপজেলার চর কচ্ছপিয়া নৌ-ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

 

- বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..