সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৮, | ০৪:৫৮:৪০ |

ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আশার চরসংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার ২০ ঘণ্টা পর আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পায়রা-বিষখালী-বলেশ্বর মোহনায় ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ দেখতে পান জেলেরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আব্দুর রাজ্জাকের মালিকানাধীন ট্রলার এফবি আল্লাহর দান ডুবে যায়। নৌযানটিতে ১১ জন জেলে ছিলেন বলে জানা যায়। তাঁদের আটজনকে গতকাল উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

যে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে তাঁর হলেন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।

ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঘটনার পরই সমিতির পক্ষ থেকে নিহতের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়। নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, ‘তিন জেলে নিখোঁজের বিষয়ে আমরা জেনেছি। তবে উদ্ধারের বিষয়টি এখনও কেউ জানায়নি। ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..