সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২২, | ০৬:২৭:০২ |

ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে সাদ্দাম হোসেন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাসিজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

তিনি বলেন, পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তরুণী মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। পরে জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ওই তরুণীকে (২১) কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। ২১ মে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিয়ের প্রলোভনে ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করেন সাদ্দাম।

কিন্তু তরুণী বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন বারবার এড়িয়ে যান। পরে তরুণী তার পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের সদস্যরা থানায় ঘুরে কোনো সমাধান না পাওয়ায় আদালতে মামলা করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কনস্টেবল সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..