সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইসোলেশনে থাকা লন্ডন প্রবাসীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২২, | ১১:২৯:৩২ |

করোনা সন্দেহে সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, শুক্রবার লন্ডন ফেরত ষাটোর্ধ্ব ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইইডিসিআরের পক্ষ থেকে আজ তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিলো।

তিনি জানান, ওই নারী ৪ঠা মার্চ লন্ডন থেকে সিলেটে ফেরেন। তার মৃত্যুর পর পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি সত্যি সত্যি করোনা আক্রান্ত কী না সেটি পরীক্ষা করা হবে বলে জানান প্রেমানন্দ মন্ডল।

ওই নারীর বাড়ি নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..