সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:০৫:৩৬ |

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকা থেকে সাবিনা আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাবিনা আক্তার নেত্রকোণা জেলা বারহাট্টা থানার আন্দারদিয়া জয়নাল উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি হাতিরঝিল এলাকায় থাকতেন।

নিহতের মামাতো বোন মজিদা বেগম জানান, থানা থেকে আমাদের খবর দিলে ছবি দেখে আমার বোনকে শনাক্ত করি। আমার বোন বাসায় থাকত না বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াত। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা বিষয়টি আমরা এখনো জানতে পারিনি।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ রিয়াল জানান, আমরা খবর পেয়ে পুলিশ প্লাজার পাশের পার্ক এলাকায় অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের গলায় একটি দাগ রয়েছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে, ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..