সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অস্ট্রেলিয়ার বিমানবন্দরে গোলাগুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৫, | ১১:০৪:৫৮ |

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

টার্মিনালের প্রবেশ পথে স্থানীয় সময় রোববার বিকেলে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিতে গ্রেফতার করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারী প্রায় পাঁচটি গুলি চালিয়েছে। পরে টার্মিনালের কাঁচের জানালায় বুলেটের ছিদ্র দেখা গেছে।

গোলাগুলি শুরুর পরপরই ওই ব্যক্তিতে আটক করে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে কেন তিনি গুলি করেছিলেন তা স্পষ্ট নয়।

সতর্কতা হিসেবে বিমানবন্দরটি খালি করে দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..