সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শ্যামপুরে বাসা থেকে একজনের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-১৬, | ২০:৪৩:৫৬ |
রাজধানীর শ্যামপুরে ধোলাইপাড়ের একটি ভাড়া বাসা থেকে মো. মনির (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির শ্যামপুর এলাকার ধোলাইপাড়ের রঞ্জিত মিয়ার ছেলে। তিনি পেশায় রেডিও,টেলিভিশন ও ফ্রিজ মেরামতের কাজ করতেন বলে জানা গেছে। 

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবল মিত্র বলেন, আজ বিকেলের দিকে খবর পেয়ে বাড়ির খাটের ওপর থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এ সময় মরদেহের চোখে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান ওই ব্যক্তিটি আর বেঁচে নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনার নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..