সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের আন্দোলন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১২, | ০৯:৪২:২৭ |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনর্মূল্যায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

শিক্ষার্থীরা জানায়, সশরীরে পরীক্ষা দিলেও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়েছে। অনেক শিক্ষার্থীর চতুর্থ বর্ষের দশটি কোর্সের মধ্যে নয়টিতে প্রথম শ্রেণী পেলেও তুলনামূলক সহজ বিষয়ে যেমন সাংগঠনিক আচরণ, প্রকল্প ব্যবস্থাপনা ইত্যাদিতে গণহারে অকৃতকার্য দেখানো হয়েছে। যেটি খুবই হতাশাজনক এবং একই সাথে লজ্জাদায়ক। আমরা কোনভাবেই ওই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি না। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ্রহণ করেছি এই পরীক্ষা খুব ভালো দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের আশানুরূপ ফলাফল তো আসেইনি বরং সম্মানিত শিক্ষক মহোদয়ের দায়সারাভাবে খাতা মূল্যায়ন করার জন্য আমাদের খারাপ ফলাফল এসেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..