সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্পেন থেকে স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় কাতালানের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১২, | ০৯:২৩:৫৬ |

স্পেন থেকে স্বাধীনতার দাবিতে বার্সেলোনায় বিক্ষোভ করেছে হাজার হাজার কাতালান। গান গেয়ে, পাতাকা উড়িয়ে এবং স্লোগান দিতে দিতে মিছিল করেছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবদনে বলা হয়েছে, স্পেন সরকার বিচ্ছিন্নতাবাদী মনে করে এমন ৯ জন নেতাকে মুক্তি দিয়েছে। তার পর কাতালানদের সংগঠন অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা-এএনসি মিছিলটি বের করে।

প্রসঙ্গত, এই ৯ নেতাকে ২০১৭ সালে গ্রেপ্তার করে কারাগারে রাখে স্পেন সরকার।  স্বাধীনতা আন্দোলনের জন্য তাদের আটক করা হয়েছিল।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিছিলকারীদের অধিকাংশের মুখ ঢাকা ছিল।

পুলিশ বলছে, লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছে। যদিও এএনসি’র দাবি, তাদের প্রায় ৪ লাখ নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন।
সূত্র: রয়টার্স।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..