সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগানিস্তানকে বিশাল অঙ্কের ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিল চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:০৮:৪৩ |

আফগানিস্তানকে ৩১ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশাল অঙ্কের এই অর্থে খাদ্য সরবরাহ এবং করোনাভাইরাসের টিকাসহ অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হবে।

এদিকে আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারকেও স্বাগত জানিয়েছে চীন।  চীন বলছে, কাবুলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা অরাজক পরিস্থিতির অবসান ঘটেছে। এজন্য তারা নতুন সরকারকে স্বাগত জানিয়েছে। তবে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার পাকিস্তান, ইরান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের সঙ্গে একটি বৈঠকে আফগানিস্তানের জন্য সহায়তা ঘোষণা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে পাকিস্তান।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..