সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘ভিসি পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-২৬, | ১৯:২৩:২১ |

ভিসি পদত্যাগ করলেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সন্ধ্যায় শাবিপ্রবির সাম্প্রতিক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। তারা যেকোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তবে, তাদের কয়েক দফা দাবি হঠাৎ এক দফায় কীভাবে পরিণত হল, সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।

ভিসির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না। এক ভিসি যাবেন, আরেক ভিসি আসবেন।

সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে দীপু মনি বলেন, এ হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিশ্ববিদ্যালয়ের যে বা যারাই দায়ী হোক, যাদেরই অবহেলা বা ত্রুটি-বিচ্যুতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..