সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কুলাউড়ায় রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:১৯:৫০ |

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট নগরের লোহারপাড়ার ফরিদ উদ্দিন (৫২), তার ভাতিজা চার বছরের শিশু আফিফ উদ্দিন।

আহতরা হলেন- নিহত ফরিদ উদ্দিনের বড় মেয়ে রেজওয়ানা উদ্দিন রিজু (২৪), ছোট ছেলে লাবিব উদ্দিন (৬), ফরিদ উদ্দিনের ভাই কামাল উদ্দিন (৩৫), স্ত্রী রুমি বেগম (৩৪), কামালের বোন লিলি বেগম (৫৫), তার মেয়ে রাবেয়া বেগম (২৪)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিণয় ভূষণ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভাটেরার হোসেনপুর এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস রেললাইন ক্রসিং করছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই ট্রেনের দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত চারজন। তাদের মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..