সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কাবুলে নিজেদের অধিকার রক্ষার দাবিতে নারীদের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:০০:০৪ |

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর নিজেদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভে নেমেছে অর্ধশত আফগান নারী। তবে তাদের এই বিক্ষোভে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। নারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ছোড়ার অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীরা বলছেন, তারা একটি সেতু দিয়ে হেঁটে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস এবং পিপার স্প্রে ছোঁড়া হয়। কাবুল এবং হেরাতে নারীদের বেশ কয়েকটি বিক্ষোভের মধ্যে এটি সর্বশেষ বিক্ষোভ।

নারীরা বাইরে কাজ করার অধিকার এবং মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এই বিক্ষোভে। এদিকে কিছুদিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করা হবে। তালেবান বলছে, নারীরা সরকার বিভিন্ন কাজে যোগদান করতে পারবে কিন্তু কোন মন্ত্রীর পদে দায়িত্ব নিতে পারবে না।

১৯৯৬ এবং ২০০১ সালে তালেবান ক্ষমতায় থাকায় সময় নারীদের সাথে যে আচরণ করেছিলো সেই আচরণ আবারও হবে কিনা তাই নিয়ে ভয় পাচ্ছে তারা। এক নারী সাংবাদিক বলেন, পঁচিশ বছর আগে যখন তালেবান এসেছিল, তারা আমাকে স্কুলে যেতে বাধা দিয়েছিল। তাদের শাসনের পাঁচ বছর পর, আমি পড়াশুনা করেছি এবং কঠোর পরিশ্রম করেছি। আমাদের উন্নত ভবিষ্যতের জন্য হলেও, আমরা এটি হতে দেব না।

এদিকে, কাবুলের উত্তরের পঞ্জশির উপত্যকায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয় যোদ্ধারা তালেবান দখল রুখতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু তালেবান বলছে যে, তারা আরও দুটি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রদেশটির কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..