সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আফগান নতুন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা বারাদার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৩, | ০৯:৪৯:০৪ |
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্বে থাকবেন। তিনটি সূত্রের বরাতে আজ শুক্রবার এ খবর জানানো হয়েছে। তালেবানের রাজনৈতিক অফিসের প্রধানও এই মোল্লা বারাদার। একই সঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন।

এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষনেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে পানশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুই পক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পানশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে আছে।

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..