সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘বঙ্গবন্ধুর মৃত্যুতে যতটা না আমি কেঁদেছি, আওয়ামী লীগ নেতারা কাঁদেনি'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩০, | ০৫:০৮:৩৫ |

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। আমার ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব বিষয় অবশ্যই জানেন। কারণ তিনি প্রতিদিন ৮টি সংস্থার রিপোর্ট পড়ে থাকেন।

আজ সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, নিজেকে আমার অপরাধী মনে হয়। লজ্জা পাই। কারণ এ দেশের জন্য আমারও অবদান আছে। আমরা গুম-খুনের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত পদ ছেড়ে দিয়ে ওনার বোন রেহানাকে এনে আরো লোকজন দিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করা। এ কথা ভুলে গেলে চলবে না তার পিতার মৃত্যুতে আওয়ামী লীগের লোকজন কাঁদে নাই, যতটা না আমি কেঁদেছি।

গুম-খুনের তথ্য উদঘাটনের জন্য প্রধান বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..