✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতালি থেকে আরও ১৫৫ বাংলাদেশি দেশে ফিরলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৫, | ১৫:৫৯:২০ |

করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি থেকে রোববারও (১৫ মার্চ) দেশে ফিরেছেন ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি। সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব বাংলাদেশি পৌঁছান বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

জানা যায়, প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তারা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে ৫৮ জন দেশে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালেও ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি। পরে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..