সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সদরঘাটে পারাবত-১২ লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ১০:২৮:২০ |

রাজধানীর সদরঘাটে পারাবত-১২ লঞ্চের ৩১২ নম্বর কেবিন থেকে এক নারীর (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় সিঁদুর ও হাতে শাঁখা দেখে মেয়েটি সনাতন ধর্মাবলম্বী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রোববার (২৯ আগস্ট) সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চ ছেড়ে আসে। রাতে কেবিন বয়ের কাছে অর্ডার দিয়ে খাবার খান ওই নারী। সকালে লঞ্চটি সদরঘাটে পৌঁছানোর পর সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খুলতে পারে না লঞ্চ কর্তৃপক্ষ। সন্দেহ হওয়ায় এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লঞ্চ কর্তৃপক্ষের সামনে তালা ভেঙে একজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার হওয়া ওই নারীর ছোট ভ্যানিটি ব্যাগ থেকে লঞ্চের টিকিট পাওয়া যায়। টিকিটে আনোয়ার হোসেনের নাম ছিল।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..