সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঢাবিতে ছাত্রদলের মিছিলে হামলা: আহত ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৯, | ০৯:২৩:৪৭ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

আজ রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসসির দিকে এগোলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আরো বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..