সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘কোভিড সহনশীলতা’ র‍্যাংকিংয়ে চার ধাপ উন্নতি বাংলাদেশের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৮, | ০৯:১০:৪১ |

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবিলায় সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি ‘কোভিড সহনশীলতা’ র‍্যাংকিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। কয়েক মাস ধরে এ সূচক প্রকাশ করছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সম্প্রতি তাদের আগস্ট মাসের র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। তাতে চার ধাপ এগিয়ে ৪৪ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবার মান, টিকাদানের পরিসর, মৃত্যুহারসহ মোট ১২টি সূচকের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ৫৩টি অর্থনীতি নিয়ে ‘কোভিড রেজিলিয়েন্স’ বা ‘কোভিড সহনশীল’ আন্তর্জাতিক র‍্যাংকিং প্রকাশ করে ব্লুমবার্গ। এ র‍্যাংকিং অনুসারে গত বছরের নভেম্বরে ২৪ নম্বরে ছিল বাংলাদেশ। এর পরের মাসে চার ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ উঠে আসে তারা। ওই সময় করোনা মোকাবিলার এ সূচকে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো তো বটেই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরবকেও পেছনে ফেলেছিল বাংলাদেশ।

এরপর করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মুখে পিছিয়ে পড়তে থাকে দেশটি। একপর্যায়ে চলতি বছরের মার্চে ২৮তম, এপ্রিলে ৪১তম, মে মাসে একধাপ এগিয়ে ৪০তম, জুনে ছয় ধাপ পিছিয়ে ৪৬তম ও জুলাইয়ে আরও দুই ধাপ পিছিয়ে ৪৮তম অবস্থানে চলে যায় বাংলাদেশ।  সংক্রমণের গতি কমে আসতেই র‌্যাংকিংয়ে ফের এগিয়েছে তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..