সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাবুবাজার ব্রিজের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৬, | ০৪:২০:৪৯ |

বাবুবাজার ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক)।

আজ বৃহস্পতিবার (২৬ অগাস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২০টির মতো অবৈধ সেমিপাকা স্থাপনা ও টং দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়াও সেখানে অবৈধভাবে নির্মিত কোতোয়ালি থানা পুলিশের ‘বিট কার্যালয়’ আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার সময় চেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করলে তিনি সেই অনুরোধ রক্ষা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রট বিট কার্যালয়টি আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে না নিলে তা উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেন। এ ছাড়াও সেখানে অবৈধভাবে গড়ে ওঠা একটি সংগঠনের কার্যালয় উচ্ছেদের আগেই সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে তা সরিয়ে নেন। উচ্ছেদ পরবর্তী সংশ্লিষ্ট জায়গা ইজারাদারকে বুঝিয়ে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে ঢাদসিক সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ‘বাবুবাজার ব্রিজের নিচে অবৈধভাবে গড়ে ওঠা ২০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে কোতোয়ালি থানা পুলিশের একটি বিট কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত আছে জানিয়ে কোতোয়ালি থানার ওসি তা সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়ার অনুরোধ করেন। অনুরোধের প্রেক্ষিতে তাদের সাত দিনের সময় দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে তা সরাতে ব্যর্থ হলে আগামী সপ্তাহে সেটি উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।’

এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় কাউন্সিলর আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..