সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্বে নিরাপদ ৬০ নগরীর মধ্যে ৫৪ নম্বরে ঢাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৫, | ০৩:৩৮:৫৬ |

বিশ্বের নিরাপদ নগরীগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এখনও তলানিতেই রয়ে গেছে।

দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ‘সেফ সিটি ইনডেক্স’-এ এবার ঢাকার স্থান হয়েছে ৬০ নগরীর মধ্যে ৫৪ নম্বরে।

ইকোনমিস্ট গ্রুপের এ গবেষণা সংস্থার এই সূচকে ২০১৯ সালে ঢাকা ছিল ৫৬ নম্বরে, অর্থাৎ দুই বছরে দুই ধাপ অগ্রগতি হয়েছে।

অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি- এমন ৭৬টি নিয়ামকের ভিত্তিতে নম্বর দিয়ে এই তালিকার ক্রম সাজানো হয়েছে।

ঢাকার স্কোর দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৪। ডেনমার্কের রাজধানী তালিকায় শীর্ষে স্থান পেয়েছে ৮২ দশমিক ৪ নম্বর নিয়ে। আর তালিকার সবচেয়ে নিচে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন নগরীর নম্বর ৩৯ দশমিক ৫।

পরিবেশ সুরক্ষার দিক থেকে ঢাকা কিছুটা এগিয়েছে, এই নিয়ামকের ভিত্তিতে ঢাকার ক্রম ৪৭। কিন্তু ডিজিটাল নিরাপত্তার দিক থেকে পেছনে ৫৬ নম্বরে। স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান যথাক্রমে ৫২, ৫৫ ও ৫৪ ক্রমতে।

দক্ষিণ এশিয়ায় ঢাকার পেছনে রয়েছে করাচি, ইয়াঙ্গুনের এক ধাপ সামনে আছে পাকিস্তানের নগরীটি। ভারতের মুম্বাইয়ের অবস্থান ৫০ নম্বরে, তার দুই ধাপ সামনে আছে দেশটির রাজধানী শহর নয়া দিল্লি।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরন্টো। সামনের সারিতে আরও রয়েছে টোকিও, সিঙ্গাপুর, ওসাকা।

দি ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের চতুর্থ বার করা এ তালিকায় আগের মতোই শীর্ষ ১০ এ আছে আমস্টারডাম, মেলবোর্ন, সিডনি। এবং শহরগুলোর স্কোরের পার্থক্য সামান্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..