সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্কুল খোলার সার্বিক প্রস্তুতি আছে, নির্দেশ পেলেই খুলে দেওয়া হবে : প্রতিমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৪, | ০৯:৪৭:২৬ |

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, দ্রুত স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি মন্ত্রণালয়ের আছে। নির্দেশ পেলে কালই স্কুল খোলা সম্ভব। এখন করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অপেক্ষা।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ ভাগ শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি ১৫ ভাগ শিক্ষককেও দ্রুত দেওয়া হবে।

তিনি বলেন, বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আমাদের সবরকম প্রস্তুতি নেওয়া আছে। তবে কবে নাগাদ খুলবে এটা বলা মুশকিল। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো খোলা হবে। অবশ্যই তা পরিস্থিতি স্বাভাবিক হলে।

তিনি বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করব। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুই দিন করব। ওয়ান, টু একদিন একদিন করে করব। এভাবে করতে চাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করব। কে কীভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব বলে জানান তিনি।

আরও পড়ুন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..