সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মডার্নার টিকাসহ আটক বিজয় কৃষ্ণ দুই দিনের রিমান্ডে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৩, | ০৯:২২:৩০ |

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের ঘটনায় আটক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

সোমবার (২৩ আগস্ট) আদালতে আটক পল্লী চিকিৎসকের ১০ দিনের রিমান্ড চান এসআই আব্দুল জলিল। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট রাতে রাজধানীর দক্ষিণখান থেকে ‘মডার্নার টিকাসহ’ বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই পল্লী চিকিৎসককে আটক করে পুলিশ। এ সময় টিকা রাখার বাক্সসহ মডার্নার টিকার দুটি ভায়াল জব্দ করা হয় তার কাছ থেকে।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, “টাকার বিনিময়ে ভ্যাকসিন বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনসহ বিজয় কৃষ্ণকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি ভায়াল পাওয়া যায়। যার একটি খালি এবং একটিতে কিছু পরিমাণে টিকা রয়েছে। অভিযানে ফার্মেসি থেকে একটি বোতল এবং তার বাসার ফ্রিজ থেকে একটি বোতল জব্দ করা হয়। টিকা রাখার বক্স পাওয়া যায় ২১টি।

পুলিশ জানায়, অবৈধভাবে মডার্নার টিকা দেওয়া গ্রেপ্তার বিজয় কৃষ্ণ নিজেকে একজন প্যারামেডিক বলে দাবি করেছেন। তবে কোথা থেকে তিনি ওই টিকা পেলেন, তা জানা যায়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..