সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাসের টিকা বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বাস্থ্য অধিদপ্তর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২২, | ০৮:৪৬:৫৭ |

করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম। আজ রবিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খুরশীদ আলম বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি ক্লিনিকে অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..