সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দক্ষিণখানে মডার্নার অবৈধ টিকাসহ ক্লিনিক মালিক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৯, | ০৪:৩৭:৪১ |

রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুইটি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি।

গ্রেফতার বিজয়কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার পর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্না টিকা দেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি ক্লিনিকটিতে দু’জন টিকা নিচ্ছিলেন। পরে অভিযানে সরকারি নীতিমালা ছাড়া অবৈধভাবে করোনার টিকা দেওয়া অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করি। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দু’টি এম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো পরে আমরা জব্দ করি।

আজিজুল হক মিয়া জানান, গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি প্রতি ডোজ টিকা এক হাজার টাকার বিনিময়ে মানুষকে দিতেন। তিনি এখন পর্যন্ত কত জনকে টিকা দিয়েছেন এবং কোথা থেকে এই টিকা পেয়েছেন তা জানা দরকার। এজন্য তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..