সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রামেক করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৯, | ০৪:৩৪:২৫ |

করোনাভাইরাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে চারজন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তাদের বয়স ৪১ থেকে ৬৫ বছরের ওপরে। এদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার পাঁচজন রয়েছেন।

একই সময়ে রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। বর্তমানে রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৪০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১০৪ জন ভর্তি রয়েছেন।

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আরটি-পিসিআর মেশিনে ১৬৮টি নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৭১৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২১ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। শনাক্তের হার ১৫ দশমিক ০৩ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..