সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নকল ওষুধ তৈরি ও বিক্রয়ের অভিযোগ, গ্রেপ্তার ৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১১:০৮:০৭ |

একেএম হাফিজ আক্তার বলেন, এ চক্রের মূলহোতা গ্রেপ্তারকৃত ফয়সালের নামে সাভার ও ফিরোজপুরে দু’টি কারখানা আছে।

নকল ওষুধ তৈরি ও বিক্রয়ের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল মোবারক, নাসির, ওহিদুল, মামুন, রবিন, ইব্রাহিম, আবু নাঈম ও ফয়সাল। সোমবার দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। গত বৃহস্পতিবার ঢাকা, সাভার ও পিরোজপুরের নেছারাবাদ বিসিক শিল্প এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। ডিবি’র অতিরিক্ত কমিশনার বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আমাদের জনজীবন যখন বিপর্যস্ত তখন একটি অসাধু চক্র নকল ওষুধ বাজারজাত করছে। এ চক্রের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু করে গোয়েন্দা লালবাগ বিভাগ। ঢাকা, সাভার ও পিরোজপুর জেলায় ধারাবাহিক অভিযানে এ প্রতারক চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সে ভুয়া ড্রাগ লাইসেন্স নিয়ে লাইফ সেভিং এসকল নকল ওষুধ তৈরি করে। ফয়সাল মূলত আতিয়ার নামক এক কেমিস্টের কাছ থেকে বাজারে ব্যাপক প্রচলিত নামিদামি ব্র্যান্ডের ওষুধ এর ফর্মুলা ও কমপজিশন নিতো। এরপর মিটফোর্ডের কেমিক্যাল ব্যবসায়ী মুহিব এর কাছ থেকে কেমিক্যাল সংগ্রহ করে তার কারখানায় এসব ওষুধ তৈরি করতো। এসকল নকল ওষুধ তৈরি করার পর মিটফোর্ডের কয়েকটি গ্রুপ এসকল নকল ওষুধ বাজারজাত করতো।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত নাঈম এসব নকল ওষুধের জন্য সব প্যাকেজিং ম্যাটেরিয়াল তৈরি করে দিতো। গ্রেপ্তারকৃত ও তাদের সহযোগীরা তৈরিকৃত এসকল নকল ওষুধ বাজার মূল্যের চেয়ে নামমাত্র মূল্যে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। এবং ইউএসবি কুরিয়ার এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ারসহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ওষুধ প্রেরণ করতো। এই সব সকল ওষুধ এর ইনগ্রিডিয়েন্টস এ অ্যাক্টিভ পার্টই থাকে না। এছাড়াও মেইজ স্টার্চ অত্যন্ত  নিম্ন গ্রেডের ব্যবহৃত হয়। নন ফার্মাসিউটিক্যালস গ্রেডের এসব  কেমিক্যাল সেবনের ফলে মানুষের কিডনি, লিভার, হৃদযন্ত্র এবং শ্বসনতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। এ সময় তাদের বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও ওষুধ তৈরির ডায়াস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের কোতোয়ালি থানায় রজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..