সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিউজিল্যান্ডে তিন দিনের লকডাউন ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৭, | ১০:৪৭:৪৮ |

করোনার প্রকোপ বাড়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন।

দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত হওয়ায় এবার নিউজিল্যান্ডজুড়ে  লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের।

অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হলেও সারা দেশে তিন দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ডে শনাক্ত হওয়া করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

এ কারণে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

করোনা রোগী শনাক্ত হওয়ায় এর আগে অকল্যান্ডে একাধিকবার লকডাউন দেওয়া হয়।  এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..