সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাতকানিয়ায় যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৪, | ০৬:৫২:৩১ |

গ্রেফতার আমান বকশিরখিল শাহাব মিয়ার বাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এএসআই নাজমুল হাসান জানান, ৬ বছর ধরে পলাতক আমান চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলো। তার বিরুদ্ধে আরও দুটি নন-জিআর এবং জিআর মামলা রয়েছে। তিনটি মামলাতেই তার পরোয়ানা ছিল। খবর পেয়ে শুক্রবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি।

চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা জহিরুল হাসান হত্যা মামলায় আমান উল্লাহ আমান নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কাঞ্চনার বকশিরখিল এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে পৃথক দুটি অভিযানে আরো দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুজন হলো- চরতীর পশ্চিম দুরদুরী ৬ নম্বর ওয়ার্ড এলাকার হাবিবুল্লাহ এবং ধর্মপুর চৌধুরীপাড়ার রিফাত।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..