✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রূপনগর বস্তিতে লাগা আগুন ভয়াবহ রূপে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১১:১৬:৪৯ |

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। আগুনে পুরো বস্তিটি পুড়ে গেলেও তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগুনে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য কয়েকমাস আগেও মিরপুরের চলন্তিকা বস্তিতে আরেকবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় মিরপুর ৭ নম্বরে রূপনগর থানার পেছনের বস্তিতে আগুন লাগে। মিরপুরের চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে গড়ে তোলা বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগে ওই বস্তির দুই হাজারের বেশি ঘরের প্রায় সব কটিই পুড়ে যায় সে অগ্নিকাণ্ডে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..