সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে: রিজভী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১২, | ১১:০৪:০০ |

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এ দেশের জনগণ ইভিএম মেনে নেবে না। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং নির্বাচন হবে ব্যালটে সিলের মাধ্যমে।’

সোমবার সন্ধ্যায় রাজধানীতে এক মশাল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মশাল মিছিলটি যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে থেকে শনিআখড়া গিয়ে শেষ হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলে যাত্রাবাড়ী থানা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘সরকারের সীমাহীন দুর্নীতির কারণে বার বার গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়ছে। জনগণের টাকা লুট করতে এসব জিনিসের দাম বাড়াচ্ছে সরকার।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে শ্রীলংকার সব অবস্থা বিদ্যমান। দেশকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..