সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

তালেবানের আস্তানায় ভয়াবহ বিমান হামলায় দুই শতাধিক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৯:০৫:৫৪ |

আফগানিস্তানের শেবারজান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির ওই প্রতিবেদনে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান-এর টুইটকে উদ্ধৃত করে বলা হয়েছে, শেবারজানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়।

বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন ফাওয়াদ।

ফাওয়াদ আরো বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবানদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর হামলায় তালেবানরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..