সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৮, | ০৬:৫৫:২৩ |

বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী আর নেই। আজ রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

অধ্যাপক নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রাখা নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৭ সালে নাজমা চৌধুরীকে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে। তিনি ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..