সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ ভারতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-০১, | ১১:০৩:৩৭ |

ভারত থেকে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার কিছু প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। খবর এপির।

প্রথম পর্যায়ে, সরকার ১৯টি প্লাস্টিক পণ্য চিহ্নিত করেছে, যেগুলো খুব একটা কাজে আসে না, কিন্তু এদের প্রত্যেকেরই রয়েছে পরিবেশকে দূষিত করার সক্ষমতা।

শুক্রবারের ঘোষণা অনুযায়ী, এই পণ্যগুলো উৎপাদন, আমদানি, মজুদ, বিতরণ অথবা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত পণ্যের মধ্যে আছে প্লাস্টিকের কাপ, স্ট্র ও আইস ক্রিমের লাঠি।

ভারত সরকার জানিয়েছে, সেসব পণ্যই নিষিদ্ধ করা হয়েছে, যেগুলোর বিকল্প খুব সহজেই পাওয়া যায়, যেমন বাঁশের চামচ ও কাঠের তৈরি আইসক্রিমের লাঠি।

আরও হাজারও প্লাস্টিকের পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, যেমন প্লাস্টিকের ব্যাগ, পানি ও সফট ড্রিংকসের বোতল এবং চিপস এর প্যাকেট। তবে কেন্দ্রীয় সরকার এসব পণ্যের উৎপাদকদের জন্য পুনচক্রীকরণ অথবা ব্যবহারের পর বর্জনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..