সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দীর্ঘ ১৫ বছর পর নতুনভাবে ‘নতুন কুঁড়ি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১০, | ১৮:০৭:৪৩ |

বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ ১৫ বছর পর আবার শুরু হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। নতুন কুঁড়ির বিভাগগুলো হলো- একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুল-সংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরআন তিলাওয়াত, গল্প বলা ইত্যাদি। এসব বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, নতুন কুঁড়ি নতুনভাবে উপস্থাপন করব আমরা। নতুন বলতে অনুষ্ঠানের ধরন ঠিক থাকবে। কিন্তু এটি সময়োপযোগী করা হবে। যুক্ত হবে আধুনিক প্রযুক্তি, যেমন মোবাইল ও ইন্টারনেটের যোগাযোগ। এ ছাড়া চূড়ান্ত প্রতিযোগীদের গ্রুমিং করা হবে। যেটা আগে করা হতো না।

জানা গেছে, মুজিব জন্মশতবর্ষের উদ্বোধনী আয়োজনের পরপরই এটি শুরু হবে।

উল্লেখ্য ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে শুরু হয় নতুন কুঁড়ি। চলে টানা ২৯ বছর। এ সময় তুমুল দর্শকপ্রিয়তা পায় অনুষ্ঠানটি। এরপর ২০০৫ এসে হঠাৎ বন্ধ হয়ে যায় এটি। এবার নতুন আঙ্গিকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..