সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিয়ানমারে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন জান্তা প্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০১, | ০৬:৪৭:৪৪ |

এনএলডি সরকারকে উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। রোববার এক বিবৃতিতে বলা হয়েছে, মিন অং হ্লাইংকে তত্ত্বাবধায়ক সরকারের (কেয়ারটেকার সরকার) প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। খবর এএফপির।

এদিকে রোববার এক টেলিভিশন ভাষণে আগামী দুই বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার এবং নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। ২০২৩ সালের আগস্টের মধ্যে দেশটিতে নির্বাচন আয়োজনের কথা বলেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে সেনাশাসনের সময় আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হলো।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। তারা সু চির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে। তবে ওই অভিযোগ নাকচ করে দেয় মিয়ানমারের নির্বাচন কমিশন। এরপর থেকে দেশটিতে শুরু হয় সামরিক সরকারবিরোধী বিক্ষোভ।

রোববার মিয়ানমারজুড়ে ছোট ছোট দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেনা অভ্যুত্থানের ছয় মাস পূর্তির প্রাক্কালে জান্তার বিরুদ্ধে রাজপথে নামেন দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘সেনা অভ্যুত্থানের ছয় মাস পূর্তির মধ্যে মিয়ানমারের জনগণ অভূতপূর্ব সাহস ও ব্যাপক সহিংসতার মুখে দৃঢ় প্রত্যয় দেখিয়েছে। মিয়ানমারের জনগণকে তাদের নিজস্ব পছন্দের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের আকাঙ্ক্ষায় সমর্থন করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..