সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সন্তানদের নিজের গান শুনতে বাধ্য করি না: শাকিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২৮, | ০৮:০১:১০ |

জনপ্রিয় পপস্টার শাকিরা তার দুই সন্তানকে স্বাভাবিক শৈশব দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। সোমবার যুক্তরাজ্যের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ফিমেল ফাস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শাকিরা ও তার স্বামী ফুটবল তারকা জেরার্ড পিকে দুই সন্তান মিলান (৮), সাশাকে (৬) নিয়ে একসঙ্গে থাকেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে শাকিরা বলেন, ‘আমি সন্তানদের আমার গান শুনতে বাধ্য করি না। বাড়িতে আমার গান বাজানো এড়িয়ে চলার চেষ্টা করি। যতটা সম্ভব তাদের স্বাভাবিক শৈশব দেওয়ার চেষ্টা করি।’

শাকিরার কথায়, ‘এটা অস্বীকার করতে পারি না যে, আমি ও তাদের বাবা ‘পাবলিক পার্সন’। যার প্রভাব তাদের ওপরে পড়বে। তারপরেও আমরা যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করি এবং খুব সাধারণ মানুষের মতো জীবনযাপন করি।’

শাকিরা কিছুদিন আগে শিশুদের নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। যেখানে পিতা-মাতা থেকে বিচ্ছিন্ন এবং মার্কিন সীমান্তে আটক শিশুদের ওপর আলোকপাত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..