সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করলেন ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২৪, | ০৭:০৩:১২ |

‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করলেন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ জুলাই) ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তার হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে ড. মোহাম্মদ ইউনূস বলেন, ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। তবে সেখানে (অনুষ্ঠানস্থলে) উপস্থিত থাকতে না পেরে খারাপ লাগছে।

এর আগে গত ১৫ জুলাই এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, ড. মোহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে। উন্নয়নের জন্য খেলাধুলায় ব্যাপক কাজের জন্য তাকে সম্মানিত করা হবে।

অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন।

খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ পাঁচ বছর পূর্বে ‘অলিম্পিক লরেল’ পুরস্কারটি চালু করা হয়।

১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ড. মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার জয়লাভ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..