সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অর্ধেক বেতনে বার্সায় নতুন চুক্তি করবেন মেসি!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৪, | ০৬:১৬:০৬ |

চলতি মাস থেকে লিওনেল মেসি বার্সেলোনার কেউ নয়। তবে কাতালান ক্লাব ভক্তদের দুশ্চিন্তার কারণ নেই। শিগগিরই ক্লাবটির সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগছে। এমনকি বার্সার আর্থিক সংকটের কারণে ৫০ শতাংশ কম বেতন নিতে রাজি আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী ফরোয়ার্ড।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তির ব্যাপারে বার্সা ও মেসি সম্মতিতে পৌঁছেছে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে দুই বছরের নতুন চুক্তির গুঞ্জন উঠলেও পত্রিকাটি জানিয়েছে, চুক্তিটা হতে যাচ্ছে পাঁচ বছরের জন্য। লম্বা সময়ের জন্য সম্পর্ক গড়তে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

বার্সার নাম্বার টেন এজন্য বেতন কমাতেও রাজি। তাও আবার ৫০ শতাংশ কম! ক্লাবের আর্থিক জটিলতার মধ্যে এমন কাজ করে দৃষ্টান্ত তৈরি করতে চান মেসি। যদিও টাকা-পয়সা নিয়ে কখনও দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়নি।

দিয়ারিও স্পোর্ত বলছে, তাই বলে কয়েক দিনের মধ্যে মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা বার্সা দিতে যাচ্ছে না। কারণ এখনও কিছু জটিলতা রয়েই গেছে। জুলাইয়ের শেষ দিকে ঘোষণা আসতে পারে। আপাতত কোপা আমেরিকা জিতে মেসি ছুটি কাটাচ্ছেন। বার্সা শিরোপা জেতার জন্য নতুন কোনও ধরনের প্রকল্প হাতে নিতে যাচ্ছে সেটাও পর্যবেক্ষণ করতে চান তিনি এই সময়ের মধ্যে। নতুন চুক্তিকে রিলিজ ক্লজ ধরা হচ্ছে ৩৫ কোটি ইউরো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..