সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৮, | ০৯:১৩:৪৮ |

বড় জয় পেল ব্রাজিল। কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিলেন নেইমাররা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আয়োজক দেশ ব্রাজিলই।

শুক্রবারের ম্যাচেও গোল পেলেন নেইমার। ফুটবল বিশ্ব দেখলো চমক। ভেনেজুয়েলাকে হারিয়ে আগের ম্যাচেই শুভসূচনা করেছে ব্রাজিল। এবার দুই ম্যাচে দুই জয় হয়ে গেল সেলেসাওদের।

প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ১২ মিনিটের মাথায় গোল করেন তিনি। নেইমারের ক্রস আসে গ্যাব্রিয়াল জেসুসের কাছে। তিনি পাস বাড়ান সান্দ্রোকে। গোল করতে ভুল করেননি জুভেন্তাসের এই ফুটবলার। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধে পেরুকে ছিন্নভিন্ন করে দেন নেইমাররা।

৬৮ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে গোল করেন নেইমার। ডান পায়ের গড়ান শটে গোল করেন তিনি। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ান এভারটন রিবেইরো। রিচার্লিসনের পাস এবং তার গোল। কিছুক্ষণের মধ্যে স্কোরশিটে নাম তোলেন রিচার্লিসনও। অতিরিক্ত সময় গোল করেন তিনি।

দুই ম্যাচে ৭ গোল করলেন নেইমাররা। একটি ম্যাচেও গোল হজম করতে হয়নি তাদের। ২৪ জুন পরের ম্যাচ খেলতে হবে কলম্বিয়ার বিরুদ্ধে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..