সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হজ নিয়ে সৌদি সরকারের নতুন প্যাকেজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৪, | ০৬:০৪:৫০ |

চলতি বছরে অনুষ্ঠিতব্য হজ উপলক্ষে তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হলো পুরুষ অভিভাবক ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদআরব।

আরব নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি চলতি বছরে হাজিদের জন্য তিনটি প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার। রোববার স্থানীয় সময় দুপুর ১টা থেকে থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর আগেই দেশটির সরকার জানিয়ে দেয়, শুধুমাত্র সৌদি নাগরিক ও বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন।

আগামী ২৩ জুন রাত ১০টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। তবে আগে আবেদন করা প্রার্থীরা কোনো বিশেষ সুবিধা পাবেন না। হজের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৫৬০ রিয়াল। অন্যটি ১৪ হাজার ৩৮১ রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এই তিনটি প্যাকেজের সঙ্গে যোগ হবে ভ্যাট।

আবেদনকারী জটিল রোগে ভুগছেন না, এমনকি করোনায় আক্রান্ত নন দিতে হবে এমন স্বীকারোক্তিও। এছাড়াও আবেদনের জন্য গত ৫ বছরের মধ্যে হজ করেননি অবশ্যই এমন স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে।

এ বছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসলিম নর-নারী। তবে তা সীমাবদ্ধ থাকবে শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানকার বাসিন্দাদের জন্য। হাজি নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ জুন থেকে এবং নির্বাচিত হওয়ার তিন ঘণ্টার মধ্যেই হাজিদেরকে তাদের প্যাকেজের মূল্য পরিশোধ করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..