সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাকিব-মোস্তাফিজদের বেতন কাটা হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-০৫, | ০৬:৩৯:৫৪ |

মাঝপথে থেমে যাওয়া আইপিএল থেকে অনেক কাঠখড় পুড়িয়ে নিজ দেশে ফিরে যান ক্রিকেটাররা। জনপ্রিয় এই আসরের বাকি অংশ মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। সেক্ষেত্রে অংশ নেয়া হবে না অনেক বিদেশি ক্রিকেটারের। সে তালিকায় রয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্থগিত আইপিএল আবারো ২২ গজে গড়ালে তাতে অংশ না নিলে বেতন কেটে নেয়া হবে তাদের। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজকে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস দলভুক্ত করেছিল। দু’জনেরই অর্ধেক পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএলে খেলোয়াড়দের বেতন দেওয়া হয় তিন ধাপে।

মূলত সেই অর্থ পরিশোধ করা হয় বীমার মাধ্যমে। দলগুলো খেলোয়াড়দের সাথে চুক্তির সময়ই বীমার কথা উল্লেখ করা হয়। সেই অনুযায়ী, কোনো কারণে নির্ধারিত সময়ে খেলা না হলেও খেলোয়াড়রা টাকা পাবেন। যেহেতু বিসিসিআই নিজেদের ব্যর্থতার কারণে নির্ধারিত সময়ে আইপিএল সম্পন্ন করতে পারেনি, তাই খেলোয়াড়দেরও পুরো টাকা পাওয়ার কথা। কিন্তু আড়াই হাজার কোটি রুপি লোকসানের পথে থাকা বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের মধ্যে যারা অনুপস্থিত থাকবেন তাদের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে তাদের টাকা কেটে রাখা হবে। যদি কোনো কারণে কোনো বিদেশি ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে না যান, তবে ফ্র্যাঞ্চাইজিরা চুক্তি অনুযায়ী তাদের পারিশ্রমিক কেটে নিতে পারে। যতগুলো ম্যাচে তারা দলের সঙ্গে ছিলেন, সেই অনুযায়ী তাদের পারিশ্রমিক দেওয়া হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..