সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্যাপ্টেন মাশরাফির বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৬, | ১৩:৫০:০৫ |

অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়টা যেন একেবারেই অনুমেয়-ই ছিল।

তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য দারুণ প্রতিরোধ গড়ে ৪ রানে হেরেছিল সফরকারী জিম্বাবুয়ে। আজ সিরিজের শেষ ম্যাচেও ১২৩ রানের বড় জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করল মাশরাফি বাহিনী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভার ব্যাটিং করে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বৃষ্টি আইনে শন উইলিয়ামসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।

ম্যাচ শুরুর ৩৩.২ ওভারের সময় সিলেটের আকাশ ভেঙে বৃষ্টি নামে। দুই ঘণ্টার বৃষ্টি থামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে। তামিম ও লিটনের ঝোড়ো ও রেকর্ডময় ইনিংসের দেখা পায় বাংলাদেশ।

মাশরাফির অধিনায়কত্বের শেষদিনে ২৯২ রানের জুটি গড়েন এ দুজন। বৃষ্টির পরের ৫৮ বলে ১৪০ রান তোলে তামিম-লিটন। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তামিম ১০৯ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..